টিডাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহন
ট্যুরিজম ডেভেলপার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (টিডাব) ২০২৩-২৫ সালের নতুন পরিচালনা পর্ষদের কাছে টিডাব উপদেষ্ঠা জামিউল আহমেদের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর ঢাকা ক্লাবে এ দায়িত্ব হস্তান্তরের সভা অনুষ্ঠিত হয়।