শেয়ার বাজার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। একই সঙ্গে লভ্যাংশের ঘোষণা দেওয়া হয়েছে।


এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ৩৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোপুর্বে  কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে..

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৮৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১০ টাকা ৬৪ পয়সা।

এছাড়া, ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩৯ টাকা ৬৪ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ অক্টোবর।


নাহী অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

ইতোপুর্বে  কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে.