সিসিএন ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের চার কোম্পানির সমাপ্ত অর্থবছরে (৩০ জুন, ২০২৩) পর্ষ দ সভা অনুষ্ঠিত হয়েছে কোম্পানিগুলো হলো- বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, দি পেনিনসুলা চিটাগাং এবং ডরেন পাওয়ার জেনারেশন এন্ড সিস্টেমস লিমিটেড
বিএসআরএম লিমিটেডের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম লিমিটেড সমাপ্ত অর্থবছরে (৩০ জুন, ২০২৩) লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ২৫ শতাংশ বা শেয়ার প্রতি আড়াই টাকা নগদ লভ্যাংশ দেবে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৭৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১০ টাকা ৩৪ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪০ টাকা ৪৬ পয়সায় দাঁড়িয়েছে।
আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ নভেম্বর।
বিএসআরএম স্টিলসের লভ্যাংশ ঘোষণা







