আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩০০টি কোম্পানির ৮ কোটি ৪০ লক্ষ ৭৬ হাজার ২৫৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৪১ কোটি ২৭ লক্ষ ৫০ হাজার ১৫৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১.৮৪ পয়েন্ট বেড়ে ৬২৮২.৭৮ পয়েন্ট, ডিএস—৩০ মূল্য সূচক ১.৫৫ পয়েন্ট কমে ২১৩৫.৩১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৬৪ পয়েন্ট বেড়ে ১৩৫৯.৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টি কোম্পানীর শেয়ার। ডিএসই’র বাজার মূলধন:— ৭৭৭৫৯৭১৮৬৪১১২.০০।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:— ইউনিয়ন ইন্সু্যরেন্স, বিডিকম অনলাইন, ফু—ওয়াং ফুড, খান ব্রাদার্স পিপি, জেমিনী সী ফুড, ক্রিস্টাল ইন্সু্যরেন্স, কর্ণফূলী ইন্সু্যরেন্স, প্রভাতী ইন্সু্যরেন্স, সোনালী পেপার ও ইস্টার্ন হাউজিং।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:— খান ব্রাদর্স পিপি, অ্যাম্বী ফার্মা, ওআইমেক্স ইলেক্ট্রোড, কর্ণফূলী ইন্সু্যরেন্স, খুলনা প্রিন্টিং, স্ট্যান্ডার্ড ইন্সু্যরেন্স, বিজিআইসি, কন্টিনেন্টাল ইন্সু্যরেন্স, ডেফোডিল কম্পিউটার ও প্রভাতী ইন্সু্যরেন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:— লিগ্যাসী ফুটওয়্যার, ট্রাস্ট ইসলমি লাইফ ইন্সু্যরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, অ্যাপেক্স স্পিনিং, প্রগতী লাইফ ইন্সু্যরেন্স, পাইওনিয়ার ইন্সু্যরেন্স, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, জিকিউ বলপেন ও রিলায়েন্স ইন্সু্যরেন্স।
পরিচালনা পর্ষদের সভা
দেশবন্ধু পলিমার : আগামী ০২ অক্টোবর বিকাল ৩ টায় দেশবন্ধু পলিমারের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, আলোচ্য সময় কোম্পানির সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন সাপেক্ষে তা প্রকাশ করবে পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। আগের বছর ১৪ ডিসেম্বর ২২ কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে পর্যায়ক্রমে ২০২১ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২০ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ, ২০১৯ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ, ২০১৮ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০১৫১ সালেও ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল এবং ২০১৭ সালে ১০ শতাংশ বোনাস, ২০১৪ সালে ১০ শতাংশ বোনাস, ২০১৩ সালে ৫ শতাংশ বোনাস, ২০১২ সালে ৫ শতাংশ বোনাস এবং ২০১১ সালে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।
২ কোম্পানির নাম পরিবর্তনের অনুমতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
জানা গেছে, এখন থেকে ‘এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড’-এর পরিবর্তে ‘ এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’ হবে। ২৬ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। এছাড়া ‘এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’-এর পরিবর্তে ‘ এনআরবি কমার্শিয়াল ব্যাংক পিএলসি’ হবে। ২৬ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি এনআরবি কমার্শিয়াল ব্যাংক পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
মূল্য বৃদ্ধির কারন জানানেই ৩ কোম্পানির
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইমাম বাটন, স্যামপুর সুগার ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ২১ সেপ্টেম্বর ইমাম বাটনকে এবং ২৪ সেপ্টেম্বর স্যামপুর সুগার ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কে ডিএসই কোম্পানি নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি শেয়ার দর এভাবে বাড়ছে।
ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর







